ইউসিবির ১০% লভ্যাংশ অনুমোদন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:২১ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। এ সময় গত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়। এর ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ।              

এজিএমে অংশ নেন ইউসিবির পর্ষদ ভাইস চেয়ারম্যান বজল আহমেদ; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ সবুর; পরিচালক হাজী ইউনুস আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোক্সানা জামান, বশির আহমেদ, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শওকত জামিল প্রমুখ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত