জলসিঁড়ি আবাসন

বৃক্ষরোপণ করলেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:২৩ এএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ শেষে তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সব সদস্য। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাপ্রধান। সেই সঙ্গে রোপণকৃত বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮ হাজার বৃক্ষরোপণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত