আইইউবি

খন্দকার ইফতেখার হায়দারকে আবার ট্রেজারার নিয়োগ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:২৫ এএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রেজারার হিসেবে চার বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন খন্দকার মো. ইফতেখার হায়দার। তিনি গত ১ আগস্ট দ্বিতীয় মেয়াদে আইইউবিতে ট্রেজারার পদে যোগদান করেন। ট্রেজারার হিসেবে তার প্রথম মেয়াদ শেষ হয় গত ১৫ মে।

খন্দকার মো. ইফতেখার হায়দার সরকারের একজন সচিব হিসেবে কর্মরত ছিলেন। অবসরগ্রহণের আগে সর্বশেষ তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত