নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দীপংকর কুমার পাড়ই জখম হয়েছেন। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাতে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দীপংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে।
