১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে আদেশ জারি

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০২:১৬ এএম

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে, শিল্প-কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল, চলবে গণপরিবহন।

তিনি আরও জানিয়েছিলেন, ১১ আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। একই দিন থেকে অফিস খুলবে বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত