সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে ৫ম শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সাগর আহমেদ (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান জানান, গত ৩ আগস্ট মঙ্গলবার সকালে ওই গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (১২) বাড়িতে একা রেখে কিস্তির টাকা দিতে পার্শ্ববর্তী তালগাছিতে যায়। এ সময় শিশুটিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের সাগর আহমেদ ধর্ষণ করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের বিষয় স্বীকার করেছে। এছাড়া ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করা হবে।
