জেলা-উপজেলা হাসপাতালে কেন ওষুধ নেই : রিজভী

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:১৮ এএম

বিগত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পর বছর পেরিয়ে গেলেও সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ কেন নেই বলে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, ‘করোনার টিকা নিয়েও সরকার নাটক করছে। একেক সময় একেক কথা বলছে।’ গতকাল শুক্রবার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউার রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন রিজভী।

গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে গত জুন মাসে বাসায় ফেরেন রিজভী। বাসাতেই তিনি চিকিৎসকদের পরামশে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। টানা চার মাসের বেশি সময়ে রাজনীতি থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত