ট্রাক থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:৩৯ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ ইয়াছিন (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ইয়াছিনকে আটক করা হয় বলে তিনি জানান। সে কক্সবাজারের পূর্ব পাইনাসিয়া কিরাপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৮১৭) করে ইয়াবার একটি বড় চালান আসে সিদ্ধিরগঞ্জে। গোপন সূত্রে প্রাপ্ত এ তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ট্রাকের সামনের কেবিনের টুলবক্সে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত