শিল্পার কোটি টাকার ক্ষতি

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:৪৫ এএম

ইতিমধ্যে দুই কোটি রুপির বেশি ক্ষতির মুখ দেখেছেন বলিউড নায়িকা শিল্পা শেঠি। আর যত দিন যাবে, এই ক্ষতির অঙ্ক বাড়তেই থাকবে। স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে শিল্পার ক্যারিয়ার প্রায় ডুবতে বসেছে। সনি চ্যানেলের জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চার’-এ শিল্পা শেঠি তারকা বিচারক। এই শো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। আবার কবে তাকে দেখা যাবে, তাও নিশ্চিত নয়। এই সপ্তাহে তার জায়গায় দেখা যাবে অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি ও সোনালি বেন্দ্রেকে। এই ডান্স রিয়ালিটি শো’র অন্যতম মূল আকর্ষণ যে শিল্পাই, তা বলার অপেক্ষা রাখে না। তার সংলাপ ‘সুপার সে উপার’ সমান জনপ্রিয়। এই শো’র প্রতি পর্বে ২০ থেকে ২৫ লাখ রুপি আয় করতেন। তিনি এই রিয়ালিটি শো’র সবচেয়ে দামি বিচারক। পরিচালক অনুরাগ বাসু আর কোরিওগ্রাফার গীতা কাপুরের সঙ্গে চার বছর ধরে তাকে বিচারকের আসনে দেখা গেছে। শিল্পার গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্ট এই শোকে আরও ঝলমলে করে তুলেছে। দর্শকদের অত্যন্ত পছন্দের বিচারক এই বলিউড তারকা। তবে রাজের পর্নোগ্রাফি ব্যবসার জন্য বড় মাশুল দিতে হতে পারে শিল্পাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত