সোনারগাঁয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০১:৪৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলগীরচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহিদা বেগম নামে টেঁটাবিদ্ধ ওই নারী। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। গত বুধবার রাতে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সোনারগাঁও থানায় করা মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হাবিবুর রহমানের একখ- জমি নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। গত বুধবার রাতে ওই জমিতে সীমানা দেয়াল নির্মাণ ও গাছ লাগাতে গেলে সাদেক বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্্বিত-ার একপর্যায়ে হাতাহাতি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান শাহিদা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, টেঁটাবিদ্ধ ও পিটিয়ে এবং কুপিয়ে আহত করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত