ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১১:৪৫ পিএম

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

শনিবার রাতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, ব্যারিস্টার সুমনের সহকারী হাবিবুর রহমান শামীম ১১.৩৯ মিনিটে দেশ রূপান্তরকে বলেন, এখন পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

গত বছরের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে জায়গা পান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত এই আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে নিয়মিত লাইভ করে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত