ফেলিক্সের সপ্তম স্বর্ণ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০১:২৯ এএম

মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে ফেভারিট যুক্তরাষ্ট্রই। যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন, অ্যালিসন ফেলিক্স, ডালিলাহ মুহাম্মদ ও আথিং মু অনেক বড় ব্যবধানে সোনা জিতে নিয়েছেন রিলেতে। এ নিয়ে ফেলিক্স অলিম্পিকে সপ্তম সোনা জিতে নিলেন। অলিম্পিকে ফেলিক্সের পদকের সংখ্যা দাঁড়াল ১১-তে। তাতে পদক সংখ্যায় ফেলিক্স ছাপিয়ে গেলেন স্বদেশি সাবেক কিংবদন্তি অ্যাথলেট কার্ল লুইসকে। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে গতকাল ৩ মিনিট ১৬ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার রিলেতে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ২০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পেয়েছে পোল্যান্ড। ৩ মিনিট ২১ দশমিক ২৪ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছে জ্যামাইকা।

এর আগে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক জিতেই অলিম্পিক ইতিহাসে নারী অ্যাথলেটিকসে সবচেয়ে বেশি পদকের (১০টি) অধিকারী হন ৩৫ বছর বয়সী ফেলিক্স, ছাড়িয়ে যান জ্যামাইকার মার্লিন ওটিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত