র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’

ট্রাকচালক হত্যা মামলার আসামি নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গরুবাহী ট্রাকচালক হত্যা মামলার আসামি কাজল (৪৮) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সোয়া ১টার দিকে সীতাকুন্ডের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজল নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১৬ জুলাই নগরীর ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবাহী ট্রাকচালক আবদুর রহমান (৫০) হত্যা মামলার আসামি তিনি।

এ প্রসঙ্গে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার দেশ রূপান্তরকে বলেন, সলিমপুর এলাকায় শুক্রবার গভীর রাতে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত কাজলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়। নিহত কাজলের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও খুনের মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত