তৃতীয় অধ্যায় : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার
বহুনির্বাচনী
১. ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক হলো
i. DSE Broad Index
ii. DSE 30 Index
iii DSI 20 Index
নিচের কোনটি সঠিক?
ক. i ও i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সাদমান একটি পাবলিক লিমিটেড কোম্পানির সাধারণ শেয়ার কিনেছেন। তিনি যেকোনো সময় ইচ্ছে করলে তার ক্রয়কৃত শেয়ার বিক্রি করে নগদ অর্থ পেতে পারেন। এক্ষেত্রে তিনি তার শেয়ারগুলো থেকে কোন ধরনের সুবিধা ভোগ করেন?
ক. কম ঝুঁকি
খ. অধিক তারল্য
গ. মুনাফার অধিকার
ঘ. সম্পত্তির অধিকার
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব কিবরিয়া অনেক যাচাই-বাছাই করে একটি শেয়ারে বিনিয়োগ করলেন। এ শেয়ার থেকে তিনি নির্দিষ্ট হারে আয় প্রত্যাশার বিষয়ে নিশ্চিত হয়ে এটিকে ভালো বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচনা করেছেন।
৩. জনাব কিবরিয়া কোন শেয়ারে বিনিয়োগ করেছেন?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. রাইট শেয়ার ঘ. বোনাস শেয়ার
৪. শেয়ারে বিনিয়োগ থেকে জনাব কিবরিয়া যে ধরনের সুবিধা পাবেন তা হলো
i. ঝুঁকিমুক্ত আয়ের সুবিধা
ii. মুনাফার আয়ের ওপর অগ্রাধিকার
iii. সম্পদের ওপর দাবির অগ্রাধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. যে আর্থিক সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা হয় তাকে কী বলে?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. ব্যবসায়ের অর্থসংস্থান
গ. শেয়ার বাজার
ঘ. পুঁজি বাজার
৬. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. বন্ড ঘ. ডিবেঞ্চার
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
উত্তরা ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ২০ টাকা মূল্যের ৭৫ লাখ শেয়ার আছে। কোম্পানি ২০২০ সালে ৩: ১ অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে। জিদানের ওই কোম্পানির ৭৫০টি শেয়ার আছে।
৭. স্টক লভ্যাংশ পাওয়ার পর জিদানের শেয়ার সংখ্যা কত হবে?
ক. ৬৫০ খ. ৮৫০ গ. ৯৫০ ঘ. ১,০০০
৮. স্টক লভ্যাংশ ঘোষণার পর উত্তরা ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার সংখ্যা কত লাখ হবে?
ক. ২৫ খ. ৫০ গ. ৭৫ ঘ. ১০০
৯. ‘ইউনিলিভার কোম্পানি লিমিটেড’ এর বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দেখে জনাব মাহফুজ তা কেনার আবেদন করেছেন। জনাব মাহফুজ কোন বাজার থেকে শেয়ার কিনতে চাচ্ছেন?
ক. মাধ্যমিক বাজার খ. পুঁজি বাজার
গ. প্রাথমিক বাজার ঘ. বিনিয়োগ বাজার
১০. বিনিয়োগের খাত হিসেবে সাধারণ শেয়ারের রয়েছে
ক. নিজস্ব স্বকীয়তা খ. নিজস্ব আওতা
গ. নিজস্ব সুবিধা ঘ. নিজস্ব অসুবিধা
১১. তহবিল সংগ্রহে স্টক এক্সচেঞ্জ কাকে সাহায্য করে?
ক. আর্থিক প্রতিষ্ঠানকে
খ. ব্যাংককে
গ. পাবলিক লিমিটেড কোম্পানিকে
ঘ. বিমা কোম্পানিকে
১২. বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে
i. স্থায়ী সম্পত্তি ii. দলিলপত্র
iii. সোনা-গহনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীসের দ্বারা নিয়ন্ত্রণ করে?
ক. নিজের ক্ষমতা দ্বারা
খ. আইন প্রয়োগ দ্বারা
গ. বুদ্ধি দ্বারা
ঘ. ভোটাধিকার দ্বারা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সিলভা লিমিটেড ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। প্রতিটি শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির মানুষ শেয়ার ক্রয় করতে পারে।
১৪. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. সমবায় সংগঠন
খ. অংশীদারি সংগঠন
গ. পাবলিক লিমিটেড কোম্পানি
ঘ. প্রাইভেট লিমিটেড কোম্পানি
১৫. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে
ক. সুদ খ. কমিশন
গ. বোনাস ঘ. লভ্যাংশ
১৬. বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে?
ক. প্রাথমিক বাজার খ. সেকেন্ডারি বাজার গ. মূলধন বাজার ঘ. স্টক বাজার
উত্তর
১. ক, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ
