সাকিবের প্রথম

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:১৯ এএম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল একটি মজার রেকর্ড গড়েছেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এলবিডব্লিউ আউট হননি এমন ব্যাটসম্যান পাওয়া যাবে না। সব গ্রেটই লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। কিন্তু এতদিন একজনকে কোনো বোলারই এই আউট করতে পারেনি। তিনি আর কেউ নন সাকিব। গতকালই প্রথম এই আউটের শিকার হয়েছেন সাকিব। ২০০৬ সালে অভিষেকের পর ৮৪ ম্যাচের ৮৩ ইনিংসে কতভাবেই তো আউট হয়েছেন সাকিব। ১০ বার অপরাজিত থাকা বাদে ৭৩ ইনিংসে কোনোবারই এলবিডব্লিউ হননি। অবশেষে গতকালের ম্যাচে অ্যাডাম জাম্পার বলে প্রথম এই আউটের শিকার হন সাকিব। ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭ বার বোল্ড হন সাকিব। ক্যাচ আউট হয়েছেন ৪৬ বার। কট বিহাইন্ড হয়েছেন ৫ বার। ৪ বার হয়েছেন রান আউট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত