পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের সভাপতিত্বে গত শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৭তম সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্যাংকের পরিচালক তামিম মারজান হুদা, আবু কায়সর, সোনালী ব্যাংকের এমডি-সিইও মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের এমডি-সিইও মো. আবদুছ ছালাম আজাদ, অগ্রণী ব্যাংকের এমডি-সিইও শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের এমডি-সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি মো. আবুল হোসেন, পদ্মা ব্যাংকের এমডি-সিইওমো. এহসান খসরু ও ডিএমডি ফয়সাল আহসান চৌধুরী। বিজ্ঞপ্তি
×
