শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:২৮ এএম

শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদের ৩২৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন পরিচালক এতে ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন। পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, মো. আবদুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, আবদুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ গোলাম কুদ্দুস, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, ব্যাংকের এমডি-সিইও এম শহীদুল ইসলাম, কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত