কলম্বিয়া ভ্যারিয়েন্টে বেলজিয়ামে ৭ জনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১১:১০ পিএম

করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে। এ ধরন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়। এ ধরনের সংক্রমণে ইউরোপের দেশ বেলজিয়ামের সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।

বেলজিয়ামে যে সাত ব্যক্তি মারা গেছেন, তারা একটি নার্সিং হোমের বাসিন্দা ছিলেন। বিশেষজ্ঞরা গত শুক্রবার পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, যারা মারা গেছেন, তারা করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন।

বেলজিয়ামের ভাইরাসবিদরা জানান, মারা যাওয়া ব্যক্তিরা করোনার ‘বি.১.৬২১’ ধরনে সংক্রমিত হয়েছিলেন। নিয়ম অনুসারে করোনার নতুন কোনো ধরন শনাক্ত হওয়ার পর গ্রিক অক্ষরে তার একটি নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ‘বি.১.৬২১’ ধরনটির এখনো নামকরণ সম্পন্ন হয়নি।

সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার ধরনটি যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত