গুগল আনছে পিক্সেল ৫এ

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০১:৪২ এএম

কয়েকদিন আগেই পিক্সেল ৬ এর কথা জানিয়েছে গুগল। এছাড়াও প্রতিষ্ঠানটি এর পাশাপাশি পিক্সেল ৫এ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে সে ইঙ্গিতও দিয়েছে। এ ব্যাপারে আরও জানা যায়, নতুন ফোনটি আদতে নতুন করে সাজানো পিক্সেল ৪এ। এখন সামনে আসা নতুন তথ্য মিলছে সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে।

প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগ্যাজেটের জন প্রসারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পিক্সেল ৫ এর মতো একই ক্যামেরার দেখা মিলবে নতুন ডিভাইসে। দেখা মিলবে হেডফোন জ্যাকের, থাকছে আইপি ৬৭ রেটিং-ও। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পিক্সেল ৫এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ জি ৫ জি চিপসেট এবং ছয় গিগাবাইট র‌্যাম থাকবে। প্রসার বলছেন, চার হাজার ৬৫০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকলেও ডিভাইসটিতে কোনো তারবিহীন চার্জিং সমর্থন থাকবে না। ৬.৪ ইঞ্চি আকারের পর্দার দেখা মিলবে এবং শুধু ‘মোস্টলি ব্ল্যাক’ রঙে আসবে ফোনটি। আরও জানা যায় আগস্টের ২৬ তারিখেই ফোনটি আনতে পারে গুগল। এর দাম ধরা হবে ‘সাড়ে চারশ’ ডলার।

গুগল এর আগে এপ্রিলে ৫ জি সক্ষমতার পিক্সেল ৫এ তৈরির খবর জানিয়েছিল। প্রতিষ্ঠানটি আরও বলেছিল, শুরুতে শুধু জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ফোনটি এবং ‘গত বছরের এ সিরিজ ফোনের ব্যাপারে যখন ঘোষণা এসেছিল, সে সময়ের সঙ্গে মিল রেখে’ নতুন ফোন আনবে প্রতিষ্ঠানটি।

গত বছরের সেপ্টেম্বরে পিক্সেল ৪এ এনেছিল গুগল। তাই আগস্টে নতুন ফোন আনার খবরটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুগল ৫ জি সক্ষমতা ছাড়া কোনো পিক্সেল ফোন আসবে কি-না তা এখনো অবশ্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত