বিশ্বে এক দিনে আরও ৮ হাজার মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:০৯ এএম

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৭৩ জন। আর সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ১১ হাজার ৩১২ জন মানুষ। এর আগের দিন এক দিনে ৯ হাজার ৬১ জনের মৃত্যু হয় ও নতুন করে শনাক্ত হয় ৫ লাখ ৫৪ হাজার ৯১৫ জন।

এদিকে গতকাল মঙ্গলবার রাত ৮টায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ৬৫০ জন। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ২০ হাজার ২৬ জন। এছাড়াও সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জনের। তাদের মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন। আর সুস্থ হয়েছে ২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন। তাদের মধ্যে মারা গেছে ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছে ৩ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭০৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ১ লাখ ৭৮ হাজার ১৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত