ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
ফরহাদ রহমান মাক্কী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের বাবা। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফরহাদ রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর সরাইলে নিজগ্রামে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
