টরেন্টোতে খেলছেন না নাদাল

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:২৪ এএম

টরেন্টো মাস্টার্স থেকেও সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। বাম হাঁটুর ইনজুরির কারণে তার এই সিদ্ধান্ত। এই টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন বলেছেন, ‘আমি সম্পূর্ণ ফিট হয়ে আবার কোর্টে ফেরার চেষ্টা করব। আমার কাছে এখন সেরা বিবেচ্য বিষয় হলো টেনিসটা উপভোগ করা।’ গত সপ্তাহে ওয়াশিংটন সিটি ওপেনের রাউন্ড ১৬-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের মুখোমুখি হয়ে ৪-৬, ৬-১, ৪-৬ গেমে হেরেছিলেন নাদাল। ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর কোর্টে ফিরে এমন ফল তাকে হতাশ করেছিল। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছিলেন নাদাল। সেই সময় থেকেই তিনি ইনজুরি সমস্যায় ভুগছিলেন। যার কারণে উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে খেলতে পারেননি। টরেন্টো মাস্টার্সে পারলেন না। চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলতে পারবেন কি না-সংশয়ে পড়ে গেল তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত