রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলোÑসোহেল (২৬), সাগর (২৩), সাকিব হোসেন (২৫), হাসান (২৬) ও কামরুজ্জামান (৩৯)।
গতকাল সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানিয়েছেন, আসামিরা মুহূর্তেই যেকোনো গাড়ির লক ভাঙা বা বিকল্প চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিতে সক্ষম। গাড়ি শনাক্তের জিপিএস ট্র্যাকার ডিভাইসও বিকল করে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যেত তারা। পরস্পরের যোগসাজশে তারা গত তিন বছর ধরে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে মিনি পিকআপ চুরি করে আসছিল গ্রেপ্তারকৃতরা।
