রাজধানীর রায়েরবাগ ও কদমতলী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বুধবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন মো. রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইহান ওরফে আল রাব্বি (১৮), তানভীর হোসেন (২১), মো. আমিনুল ইসলাম (২১) ও সাগর ইসলাম ওরফে ইউসুফ বিন আব্দুর রাকিব (২১)।
