সবুজের সমারোহে সবুজ বাংলাদেশকে আরও সবুজ করতে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ সামাজিক বনায়ন কর্মসূচি গত ১১ আগস্ট উদ্বোধন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে পুনাক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।
পুনাক সভানেত্রী বলেন, মুজিববর্ষে সারা দেশে এক কোটি গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, তার সম্মানে বাংলাদেশ পুলিশ ও পুনাক যৌথভাবে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করেছে।
