রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়া ১০ জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। পরে ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন।
অভিযানে র্যাবের নেতৃত্ব দেন মেজর আশরাফুল ইসলাম। তিনি জানান, দন্ড প্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন।
