খুনিদের চির অবসান ঘটাতে চাই : নাছিম

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:০৬ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১৫ আগস্টের খুনিদের রায় কার্যকরের মধ্য দিয়ে আমাদের দায় শেষ হয়নি। এ চক্রান্তের সঙ্গে যারা জড়িত, হত্যাকা-ের পর যারা বিভিন্নভাবে লাভবান হয়েছে, যারা খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছে, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, সকল বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।

গতকাল শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অডিটরিয়ামে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ শেকৃবি শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত