ভারতের আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন দেশে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:০৭ এএম

সপ্তম চালানে ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন গতকাল শুক্রবার সকাল ৯টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছেছে। এর ১০ মিনিট পর থেকে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের অক্সিজেনবাহী ট্যাংক লরিতে আনলোড শুরু হয়।

এখনো আনলোডের কাজ চলছে। এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন বলেন, ১০টি কনটেইনারে আসা এ তরল মেডিকেল অক্সিজেন আনলোড শেষ হলে সড়কপথে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত