২৪ ঘণ্টায় ঢাকার বাইরে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:২৯ এএম

প্রতিদিনই হাসপাতালের বেডে যোগ হচ্ছে নতুন ডেঙ্গু রোগী। তবে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে ঢাকার বাইরে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গতকাল সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২১ জন। যার মধ্যে ঢাকার ভেতর ২১০ জন এবং বাইরে একজন।

গতকাল বিকেলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৯৫২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৪ জন ও অন্যান্য বিভাগে ভর্তি ৬৮ জন।

এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৬৬৯ জন।

ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও তা ডেঙ্গুতেই মৃত্যু কিনা সেটি এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত