পৃথক অভিযানে এক দিনে নারীসহ ১৬ আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা মাদক, জুয়া, চুরি, মারামারি, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন ঘটনা ও মামলার আসামি।
পৌর শহরের নাগড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ আল মামুন (৪২), দুগিয়া হতে একশ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলাম (৩০), সিধলাউর এলাকা হতে ছয় জুয়াড়ি মো. দুলু মিয়া (৩৩), মো. ওয়াসিম (৩৫), মো. মোবারক হোসেন গোলাপ (৪২), মো. জসিম উদ্দিন (৩০), মো. আব্দুল মুন্নাফ (৪৫) ও মো. সিদ্দিক মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় মো. সোহেল মিয়া (৩৭), মো. রায়হান মিয়া (২৪), মো. মোস্তফা মিয়া (৩০) ও মো. সোহেল মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়।
এছাড়া মারামারি মামলায় সাতপাই এলাকা থেকে শ্রী সুমন চন্দ্র সরকার (৩৬), অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে স্বল্প দুগিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান (৫৫) ও পাঁচ কাহনিয়া গ্রামের মোছা. নাসরিন আক্তার (২০) সহ একাধিক চুরির মামলায় জড়িত সন্দেহে আরমানকে (২৭) মোক্তারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
