প্যালেসকে গুঁড়িয়ে শুরু চেলসির

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১১:৫৮ পিএম

উয়েফা সুপার কাপ জয়ে মৌসুম শুরু করা চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগেও শুভ সূচনা করল। লন্ডন ডার্বিতে ক্রিস্টাল প্যালেসকে গুঁড়িয়ে দিল টমাস টুখেলের দল।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। তিন দিন আগে ভিয়ারিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতেছিল চেলসি।

এদিন চেলসির হয়ে ম্যাচে প্রথম গোলটি করেন আলন্সো। ২৭ মিনিটের মাথায় তিনি চেলসিকে এগিয়ে দেন। হাকিম জিয়েকের চোটের কারণে ম্যাচ শুরু করার সুযোগ পেয়েই গোল করেন ক্রিশ্চিয়ান পুলিসিক। আমেরকানের গোলের সুবাদে প্রথমার্ধ চেলসির পক্ষে ২-০ ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ২২ বছরের তরুণ ডিফেন্ডার চালাভা। নিজের প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই গোল করে দিনটিকে চিরস্মরণীয় করে রাখলেন জুনিয়র চালাভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত