খুলনায় মৃত্যু বেড়েছে কমেছে রাজশাহীতে

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:২৩ এএম

দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে। বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জন ও খুলনা বিভাগে ২১ জন রাজশাহী মেডিকেলে ১১ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো সংবাদে।

খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। তবে শনাক্তে কমেছে সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের। এর আগে গত শুক্রবার বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকাল শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাজশাহীর করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন। আর করোনা-পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত