বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না : মির্জা আব্বাস

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:৩০ এএম

যোগ্য নেতাদের যোগ্য জায়গায় আনলে বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার দুর্গতির চরমসীমায় পৌঁছে গেছে।  এই সরকার আর বেশি সময় টিকে থাকতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত