জাবিতে ৩ লাখ ৭ হাজার ভর্তিচ্ছুর আবেদন

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১১:৫৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৩ লাখ ৭ হাজার ৯৭৮ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ভর্তি পরীক্ষার সূচি এখনো নির্ধারণ করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।’ এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৫৯ হাজার ৯৬২ ভর্তিচ্ছুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত