চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী

রাজনীতির নামে ব্যবসা করা সমীচীন নয়

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:১৪ এএম

রাজনীতির নামে নিয়ন্ত্রণমূলকভাবে ব্যবসা করাটা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘চিকিৎসালয়; একটা সার্ভিস সেন্টার। সেখানে আমি ব্যবসা করব ঠিক আছে, কিন্তু সেই ব্যবসায় দক্ষতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, পুঁজি বিনিয়োগ থাকতে হবে। চমেক হাসপাতালকে ঘিরে কোনো দালাল ও সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না।’

গতকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে চমেক হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ৪০টি মেডিকেল শয্যা ও ১০টি অক্সিজেন সিলিন্ডার চমেক হাসপাতালকে দেওয়া হয়।

হাসপাতালে ব্যবসা করা, ডিম-মুরগি সাপ্লাই দেওয়া কোনো রাজনীতিবিদের কাজ নয় উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘চমেক হাসপাতাল একটা সরকারি প্রতিষ্ঠান। সেখানে ব্যবসা করতে হবে, মুরগি সাপ্লাই দিতে হবে, ডিম সাপ্লাই দিতে হবে রাজনীতিবিদ হিসেবে আমরা যেন এসবের মধ্যে ঢুকে না যাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত