রাজশাহীর গোদাগাড়ী থেকে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাত দেড়টার দিকে শ্রীমন্তপুর এলাকার একটি স্কুলের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছুরি ও হাঁসুয়া উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তার সাতজন হলো, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার সাগর (১৯), রুবেল হোসেন (২২), দিপু ঘোষ (১৯), আজিম উদ্দিন (২৪), মাসুদ রানা (২১), জুয়েল (১৯) ও বকুল হোসেন (২১)।
গতকাল সোমবার দুপুরে র্যাব-৫-এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আ ফ জি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ফাঁকা কক্ষের ভেতরে অবস্থান করছে। এ সময় র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই কক্ষ থেকে বের হয়ে ২-৩ জন পালিয়ে যায়। বাকি সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
