জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে গতকাল মেট্রেস বেড এবং অক্সিজেন সিলিন্ডার দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের কাছে ৪০টি মেট্রেস বেড এবং ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সৈয়দ মোরশেদ হোসেইন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছে ১০টি মেট্রেস বেড এবং ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি
