কিংবদন্তি বব ডিলানের বিরুদ্ধে বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:০৫ পিএম

সাহিত্যে নোবেলজয়ী কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম জানায়, নিউইয়র্কের এক আদালতে বব ডিলানের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ দায়ের করলেন এক নারী। তার দাবি, প্রায় ৬০ বছর আগে বয়স যখন মাত্র ১২ বছর ছিল তখন তাকে যৌন নিগ্রহ করেন মার্কিন রক ও ফোক লিজেন্ড বব ডিলান।

শুক্রবার দায়ের করা মামলায় বলা হয়েছে, ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ৬ সপ্তাহ ধরে অভিযোগকারিণীর ওপর অত্যাচার চালান বব ডিলান। তারকা খ্যাতির সুযোগ নিয়ে বব ডিলান ওই বালিকাকে মদ্যপান ও ড্রাগ সেবনে বাধ্য করতেন। নেশার সুযোগ নিয়ে লাগাতার যৌন নির্যাতন করেছেন।

৮০ বছরের বব ডিলানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে। ওই নারী আরও বলেন, নিউইয়র্কে বিখ্যাত চেলসিয়া হোটেলে বব ডিলানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই নির্যাতন চালানো হয়েছে তার ওপর।

এ দিকে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র জানিয়েছেন, “এই সব দাবি মিথ্যা এবং এর যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হবে।”

বব ডিলানকে সর্বকালীন সেরা গায়ক-গীতিকার বলে মনে করা হয়। তার সেরা সৃষ্টির মধ্যে অন্যতম ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য টাইমস দে আর আ চেঞ্জিং এবং লাইক আ রোলিং স্টোনের মতো গান।

১৯৬০ এর দশকে বব ডিলানের সংগীত জীবনের শুরু। এখনও পর্যন্ত মোট সাড়ে ১২ কোটি রেকর্ড বিক্রি হয়েছে সারা বিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল সম্মান দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত