তালেবানের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য ফেইসবুক তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে।
বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেইসবুক। এ জন্য তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে।
ফেইসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, তাদের এই নীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
জানা গেছে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
ফেইসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।
এদিকে নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউব।
