করোনা নেগেটিভ হলেন শাওন

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:৫৭ পিএম

করোনা নেগেটিভ হওয়ার সুখবর জানালেন গায়িকা, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

সোমবার রাতে নিজের ফেইসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে শুধু ‘নেগেটিভ’ লিখে বার্তা দেন তিনি। সঙ্গে যোগ করেছেন খুশির ইমোজি।

শাওনের একটি মাত্র শব্দে শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা।

এর আগে ৩০ জুলাই ‘পজিটিভ’ লিখে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি।

এরপর ২ আগস্ট শাওনের বড় ছেলে নিষাদ হ‌ুমায়ূনের করোনা ধরা পড়ে। এ দিন নিজের শারীরিক সর্বশেষ অবস্থা ও নিষাদের করোনা পজিটিভের বিষয়টি জানান শাওন।

তবে সোমবার রাতে ‘নেগেটিভ’ লিখছেও ছেলের কথা উল্লেখ করেননি শাওন।

অনেক দিন অভিনয়ের দেখা না গেলেও সম্প্রতি গানে সরব হয়েছেন শাওন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রকাশ করেছেন হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। অবশ্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এর আগে একই জুটির আরেকটি গান সরিয়ে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত