১৮ কোটি টাকা ‘আত্মসাৎ’

খুলনায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:৪৩ পিএম

সোনালী ব্যাংকের খুলনা করপোরেট শাখার ১৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্টার সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন ও ব্যাংকের গোডাউন কিপার আব্দুল মান্নান হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে গত বুধবার (১১ আগস্ট) তার কার্যালয়ে এ মামলা করেন। এরপর গত সোমবার মামলাটি খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে নথিভুক্ত হয়। খুলনায় দুদকের আইনজীবী খন্দকার মুজিবর রহমানও এসব তথ্য জানিয়েছেন।

শেখ শহিদুল ইসলাম দুদকের মামলার কথা স্বীকার করে বলেন, ‘গোডাউন কিপার আব্দুল মান্নান হাওলাদার সাময়িক বরখাস্ত আছেন। এছাড়া মামলার কপি পাওয়া গেলে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত