বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এসিএস চুক্তি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) চুক্তি হয়েছে। এর আওতায় ইউনিয়ন ব্যাংকের সব শাখা ও উপশাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান হোসাইন এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম মোকাম্মেল হক চৌধুরী চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ. কে. এম. মহিউদ্দিন আজাদ এবং ইউনিয়ন ব্যাংকের এসইভিপি ও ফোকাল পার্সন মো. আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত