ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৯ জন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০২:১১ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন  ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩০৬ জন এবং ঢাকার বাইরে ২৩ জন রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

একই সময়ে দেশে ডেঙ্গুতে মারা যান ১ জন। এতে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন ।

গতকাল মঙ্গলবার বিকালে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৬ জন।

এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৫১০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত