মনে হয় না উই আর রং বাট উই আর ট্র্যাপড ইন: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ উন্নয়নের যে মডেল অনুসরণ করছে তাতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বৈষয়িক বাস্তবতার আলোকে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে, সংগত কারণে এতে বৈষম্য বাড়ছে। তবে, বাস্তব বিবেচনায় এটা অনুসরণ না করার কোন বিকল্প নেই।”

এম এ মান্নান বলেন, “মনে হয় না উই আর রং বাট উই আর ট্র্যাপড ইন দ্যাট স্পিড, যেখানে ইনিশিয়ালি বৈষম্য বাড়ার কথা।”

তিনি বলেন, “বৈষম্য খুব সহসা কমবে, এমন সম্ভাবনা কম।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত