এএফসি থেকে ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:৪১ এএম

গতকাল বুধবার মালেতে এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে একটা সুসংবাদ পেয়েছে দেশসেরা ক্লাবটি। এশিয়ান ফুটবল কনফেডারেশন্স তাদের প্রায় সাড়ে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। আদতে ক্ষতিপূরণটা আদায় করেই নিয়েছে কিংস। গত মার্চে এই মালেতেই হওয়ার কথা ছিল এএফসি কাপের এই গ্রুপপর্ব। তাতে অংশ নিতে ৯ মার্চ মালেগামী বিমান ধরতে বিমানবন্দরের উদ্দেশে ক্লাব ছাড়ার আগ মুহূর্তে এএফসি জানিয়ে দেয় অনিবার্য কারণে খেলা স্থগিতের সিদ্ধান্ত। তাতে কিংসের খেলোয়াড়-কর্তাদের বিমানভাড়া ও হোটেলের বুকিং বাতিল করতে হয়। তাতে গচ্চা যায় ৫৭১৫৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় অর্ধকোটি টাকা। বিশাল এই ক্ষতি পুষিয়ে নিতে ২৬ জুলাই এএফসির কাছে চিঠি দেয় কিংস। একই সঙ্গে এই আসরে তাদের চ্যাম্পিয়ন ঘোষণারও দাবি জানায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৬ আগস্ট সাধারণ সম্পাদক দাতো উইন্ডশোর স্বাক্ষরিত এক চিঠিতে এএফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানায় কিংসকে এই ক্ষতিপূরণ দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। অতি শিগগিরই ক্লাবকে ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত