ডেঙ্গুতে জাবির সাবেক ছাত্রীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০২:৫১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের সদ্য সাবেক ছাত্রী তাবাসসুম শাহীরাহ্ আকলিমার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার বাবুল জানান, গতকাল বুধবার রাত আটটার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে আকলিমার মৃত্যু হয়।

আকলিমার স্বামী মিফতাহুল ইসলামও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মিফতাহুল-আকলিমা দম্পতির দেড় মাস বয়সের এক শিশু সন্তান রয়েছে। আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত