শাহজাদপুরে সেলিম আল দীনের জন্ম জয়ন্তী পালিত

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৯:২১ পিএম

বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য সেলিম আল দীনের ৭২তম জন্ম জয়ন্তী উৎসব উদ্‌যাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন ফকরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে পূরবী থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠন বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল, নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, কবিতা আবৃত্তি, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ। শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, শাহজাদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল আক্তার খান, কবি ম.জাহান, ফকরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, কবি মমতাজ উদ্দিন শেখ, শাহবাজ খান সানি, আবু সামা, আব্দুল আজিজ, বলরাম সূত্রধর প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহিনুর খাতুন, সারমিন খাতুন, সাইফুল ইসলাম, স্বাধীন, তারেক, শিহাব, রাকিব, মামুন, নিহাল, বায়জিদ, মারুফ, জিসান, জনি, দীপ্ত, আশা, সাথী, লিমন, মাহবুবা,পলি, সুমাইয়া, অনন্ত, তৌহিদ, ওসমান আকাশ,ওলি,মনির,রিফাত,সাগর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত