ফাস্ট ফুড চেইন ‘ফ্রাই বাকেট’র যাত্রা শুরু

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১২:০১ এএম

দেশের বাজারে এবার যাত্রা শুরু করল ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’। ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে সরাসরি পরিবেশনের জন্য এই ফাস্ট ফুড ব্র্যান্ডটি এনেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। গতকাল ফ্রাই বাকেটের প্রথম শোরুমটি চালু করা হয় রাজধানীর ধানম-িতে। দুপুরে সাতমসজিদ রোডের নিলু স্কয়ারে শোরুমটি উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, ‘দেশে এখন ফাস্ট ফুড ও বিনোদনপ্রেমীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ছাড়া পরিবারকে সময় দেওয়ার জন্য অনেকে ফাস্ট ফুডকেন্দ্রিক বড় বড় রিটেইল চেইনগুলো বেছে নিচ্ছেন। এ কারণে বৈশ্বিক অনেক ফাস্ট ফুড ব্র্যান্ড বাংলাদেশে ভালো করছে। আমরা বিশ্বাস করি, ‘ফ্রাই বাকেট’ ব্র্যান্ডটি খুব শিগগির জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে।’ 

ফ্রাই বাকেটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা আগামীতে ১০০ শোরুম চালু করব। আমরা প্রথমে ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ফ্রাই বাকেটের শোরুম বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত