দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক (৭২) ইন্তেকাল কারেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন ফারুক। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের (ভারপ্রাপ্ত) চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিজ্ঞপ্তি।
×
