নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১০:৫৫ পিএম

তৃতীয় অধ্যায় : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার

বহুনির্বাচনী

১. সাধারণ শেয়ারমালিকের বৈশিষ্ট্য হলো

র. ভোটাধিকার

রর. মালিকানা

ররর. অর্জিত লাভের পুরো অংশ বণ্টন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

২. সাধারণ শেয়ার মালিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ার মালিকেরা অবস্থান করেন?

ক. অগ্রাধিকার শেয়ার

খ. বিলম্বিত শেয়ার

গ. বোনাস শেয়ার

ঘ. রাইট শেয়ার

৩. শেয়ার কিনেও কোম্পানির পুরোপুরি মালিক নন কারা?

ক. সাধারণ শেয়ার মালিকরা

খ. বন্ড মালিকরা

গ. অগ্রাধিকার শেয়ার মালিকরা

ঘ. পরিচালকরা

৪. ঝুঁকিবহুল বিনিয়োগে কোনটির সম্ভাবনা বেশি থাকে?

ক. আয়              খ. ব্যয়

গ. ক্ষতি              ঘ. উপরি ব্যয়

৫. বাংলাদেশে শেয়ার ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিতি?

ক. সিকিউরিটি এক্সচেঞ্জ

খ. স্টক এক্সচেঞ্জ

গ. স্টক কমিশন

ঘ. বাংলাদেশ স্টক কমিশন

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নজরুল সাহেব নাদিয়া লি. এর প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারের মালিক। কোম্পানিটি বছর শেষে তার শেয়ারহোল্ডারদের ১০% হারে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিল।

৬. নজরুল সাহেব উক্ত কোম্পানি থেকে কত টাকা লভ্যাংশ পাবেন?

ক. ৫০০ টাকা

খ. ৫,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ১,০০০ টাকা

৭. নজরুল সাহেবের প্রাপ্য লভ্যাংশকে কী বলা যায়?

ক. নগদ লভ্যাংশ

খ. অগ্রিম লভ্যাংশ

গ. বোনাস লভ্যাংশ

ঘ. স্টক লভ্যাংশ

৮. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত হয় কয়টি সূচক?

ক. ৪টি               খ. ২টি

গ. ৩টি               ঘ. ১টি

৯. বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সাধারণ শেয়ারের দায় কেমন?

ক. অসীম                খ. নির্দিষ্ট

গ. সীমিত         ঘ. কোনো দায় নেই

১০. কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করে সে বাজারকে কী বলা হয়? 

ক. প্রাথমিক বাজার

খ. মাধ্যমিক বাজার

গ. মূলধন বাজার

ঘ. সেকেন্ডারি বাজার

১১. মামুন শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। এজন্য বিনিয়োগের পূর্বে তাকে কী করতে হবে?

ক. কোম্পানি থেকে বিনিয়োগের ফরম সংগ্রহ করতে হবে

খ. স্টক একচেঞ্জ থেকে বিনিয়োগের ফরম সংগ্রহ করতে হবে

গ. কোম্পানির নীতিমালা ফরম সংগ্রহ করতে হবে

ঘ. কোম্পানির আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে

১২. কোম্পানি কখন লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করে?

ক. বেশি আবেদন পড়লে

খ. কম আবেদন পড়লে

গ. মুনাফা বেশি হলে

ঘ. কম মুনাফা পড়লে

১৩. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত সূচক হলোÑ

র. ঈঝঊ অষষ ঝযধৎবং চৎরপব ওহফবী 

রর. ঈঝঊ ঝবষবপঃরাব ঈধঃবমড়ৎরবং ওহফবী

ররর. ঈঝঊ ৩০ ওহফবী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

১৪. সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির মালিক হিসেবে অধিকার পায়Ñ

র. সাধারণ খরচের ওপর

রর. অর্জিত লাভের ওপর

ররর. সম্পত্তি ওপর

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

১৫. বাংলাদেশের অর্থনীতিতে মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?

ক. পণ্য বাজার    খ. সেবা বাজার

গ. শপিং মল     ঘ. শেয়ার বাজার

১৬. শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে?

ক. ১টি               খ. ২টি

গ. ৩টি               ঘ. ৪টি

উত্তর

১. ক, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত